ঠাকুরগাঁওয়ে মিডওয়াইফ দিবস পালিত

0
82

মুঃ আঃ বারেক,বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও

“তথ্য থেকে বাস্তবে; সকল মিডওয়াইফ একসাথে” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পালিত হলো আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস। দিবসটি পালনে শুক্রবার ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে রেলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। রেলিতে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ। ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ অন্জনা রানী।

এছাড়াও মনোয়ারা মিডওয়াইফারি ইনস্টিটিউট, গোল্ডেন লাইপ নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট, ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাগণ রেলিতে অংশগ্রহণ করেন।


ঠাকুরগাঁওয়ে মিডওয়াইফ দিবস পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here