টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুর ১২ টায় উপজেলার পাটগাতী বাজারে বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির ও গোপালগঞ্জের ড্রাগ সুপার বিথী রানী মন্ডল। এসময়  টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, কসমেটিকস সামগ্রী, হাস মুরগির ওষুধ রাখার অপরাধে পাটগাতী বাজারের বিকে ফার্মেসিকে পাঁচ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় রায় ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জরিমানা আদায় করার পর মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে নষ্ট করা হয়েছে। পাশাপাশি এধরনের কার্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করা হয়েছে। জনসচেতনতার পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলেও জানান ওই কর্মকর্তা।


টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles