
মো মোমিনূর রহমান,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা শ্যামনগর ও কালীগঞ্জ প্রবাহমান আদি যমুনা খননের অনিয়ম, নদীর জায়গা চিহ্নিত করা, অবৈধ্য স্থাপনা উচ্ছেদ, নকশা অনুযায়ী খননের আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে শ্যামনগর সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবিনালের পিপি শ্যামনগর সদর চেয়ারম্যান এড. এস এম জহুরুল হায়দার বাবু,আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির, বুড়িগোয়ালীনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভবতোষ মন্ডল, ইউপি সদস্য দেলোয়ারা বেগম প্রমুখ। সভাটি পরিচালনা করেন গাজী আল ইমরান।













