বাউফলে ফেইসবুক আইডিতে আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট করায় যুবক আটক

0
148

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে ফেইসবুক আইডিতে আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট করায় আসাদুজ্জামান বাবু ওরফে সোহেল রানা বাবু মৃধা নামে এক যুবককে বাউফল থানা পুলিশ আটক করে।

শুক্রবার (১২ মে ২০২৩) সন্ধা সাড়ে সাতটার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ঐ যুবক তার নিজের ‘আসাদুজ্জামান বাবু মৃধা’ নামের ফেইসবুক আইডিতে হাতের ওপরে একটি আগ্নেয়াস্ত্র রাখার ছবি পোস্ট করলে মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। আগ্নেয়াস্ত্রের ছবি ভাইরাল হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে।

‘আসাদুজ্জামান বাবু মৃধা’ নামের ফেসবুক আইডি সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাপলাখালী এলাকার মোঃ মোফাজ্জেল মৃধা ওরফে মোফা মৃধার ছেলে আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে সোহেল রানা বাবু। তিনি তার নিজের ব্যবহৃত ‘আসাদুজ্জামান বাবু মৃধা’ নামের ফেসবুক আইডিতে হাতের ওপরে রাখা একটি আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট করেন। কেন বা কী কারণে এমন একটি আগ্নেয়াস্ত্রের ছবি ফেইসবুক আইডিতে পোস্ট করেছেন এমন কিছুই লেখা নেই।

এ বিষয়ে আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে সোহেল রানা বাবু বলেন, আমি ফেইসবুক থেকে ওই আগ্নেয়াস্ত্রের ছবি সংগ্রহ করে টিকটক হিসেবে আমার ফেসবুক আইডিতে পোস্ট করি। আমাকে কয়েকজন লোকে ওই ছবিটা পোস্ট করা ঠিক হয়নি বলে জানালে ডিলেট করে দেই।

এদিকে উক্ত যুবককে আটকের ঘটনায় এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দের মনে স্বস্তি ফিরে আসে।


বাউফলে ফেইসবুক আইডিতে আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট করায় যুবক আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here