
মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি
যশোরের অভয়নগরের তরুন, মেধাবী ও পরোপকারী জিহাদ কামাল জিতু (২৪) শেখ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চলে গেলো না ফেরার দেশে।
১৪ ই মে রাত টার দিকে নওয়াপাড়া বোয়ালমারী পোল নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাক (ঢাকা মেট্রো – ১৯-০৭৪২) এর সংঘর্ষ হয়। উক্ত ঘটনায় মটর সাইকেল আরোহী জিহাদ কামাল জিতু মারাত্মক ভাবে আহত হয়। ঘটনার বর্ননায় জিতুর বড় ভাই জানান, ওই দিন সন্ধায় ছোট ভাই জিতু মটর সাইকেল যোগে ব্যবসা সংক্রান্ত কাজে ফুলতলা থেকে নওয়াপাড়া আসছিলো।
নওয়াপাড়া ফায়ারসার্ভিসের কাছে বোয়ালমারী পোলের কাছে পৌছালে ট্রাকের সাথে তার সংঘর্ষ হলে হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সড়ক দুর্ঘটনার শিকার জিতু কে আনুমানিক রাত ৮টার দিকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে মারাত্মক আনা হয়,সেখানে কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি বুঝতে পেরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রাত আনুমানিক ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিতুর মৃত্যু হয়। এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার (ওসি)ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদ উদ্দিন আহম্মেদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর দেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। রাতেই ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, ট্রাকের চালক ও হেল্পার পলাতক আছে। নিয়মঅনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।













