ঠাকুরগাঁওয়ে ক্যামিস্ট্রি কার্নিভাল অনুষ্ঠিত

0
71

মুঃ আব্দুল বারেক,বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও

আমেরিকান ক্যামিক্যাল সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উদ্যোগে গতকাল ঠাকুরগাঁও সরকারি কলেজে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের প্রায় ৫০০ জন শিক্ষার্থী নিয়ে ক্যামিস্ট্রি কার্নিভাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফলিত রসায়ন ও ক্যামিকৌশল বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ মুঃ ঈসমাইলের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ আঃ জলিল। এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জিন্নাতুন নাহার, ফলিত রসায়ন ও ক্যামিকৌশল বিভাগ,‌‌ ঢাকা বিশ্ববিদ্যালয় এর সহযোগী অধ্যাপক ডঃ মুঃ শাহারুজ্জামান, ঠাকুরগাঁও সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধাণ মুঃ আঃ মতিন।

সংশ্লিষ্টরা জানান দৈনন্দিন জীবন যাপনে যে ক্যামিস্ট্রি ব্যাবহৃত হচ্ছে এবং ক্যামিস্ট্রি ব্যাবহারের মাধ্যমে জীবনকে কিভাবে আরো সুন্দর করা যায় তা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তাদের আরও উদ্দেশ্য হলো প্রন্তিক শিক্ষার্থীদের মাঝে রসায়নের আলো ছড়িয়ে দেওয়া এবং রসায়নকে সহজবোধ্য করে তোলার মাধ্যমে রসায়ন বিষয়ে আরও বেশি আগ্রহী করে তোলা।কর্মসূচী শেষে অংশগ্রগণকারী শিক্ষার্থীদের পরীক্ষা মূল্যায়নের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।


ঠাকুরগাঁওয়ে ক্যামিস্ট্রি কার্নিভাল অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here