বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ কালীগঞ্জের স্নিগ্ধ মন্ডলের জাতীয় পর্যায়ে অংশগ্রহণ

0
93

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) কালিগঞ্জ

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন ২০২৩ এ খুলনা বিভাগ থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থীর স্বীকৃতি লাভ করেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্র স্নিগ্ধ মন্ডল। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় পর্যায়ে স্নিগ্ধ মন্ডল দৈনন্দিন বিজ্ঞান ও বিজ্ঞান বিষয়ে বাছাই কর্মসূচীতে অংশগ্রহন । স্নিগ্ধ মন্ডল খুলনা বিভাগীয় পর্যায়ে বছরের সেরা মেধাবী হিসেবে স্বীকৃতি লাভ করায়, তাকে খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা বিভাগীয় পর্যায়ে বাছাই কমিটির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান ও কমিটির সদস্য সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা খুলনা অঞ্চলের মোহাম্মদ রুহুল আমিন স্বাক্ষরিত সনদপত্র প্রদান করা হয়েছে। সে ১৬ মে সোমবার ঢাকায় জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। রতনপুর তারনাথ বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্র স্নিগ্ধ মন্ডল রোল ৪ পিতা তাপস কুমার মন্ডল, প্রভাষক হাজী কিয়ামউদ্দিন মহিলা কলেজ সখিপুর দেবহাটা উপজেলা। ও মাতা বৈশাখী রানী সহকারী শিক্ষক রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ। রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ এর ছাত্র স্নিগ্ধ মন্ডল বঙ্গবন্ধু সৃজনশীল মেধা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান স্নিগ্ধ মন্ডল উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ছাত্রের পুরস্কার পেয়েছে। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা প্রতিযোগিতায় আমার স্কুলের ছাত্র স্নিগ্ধ মন্ডল বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু মেধা সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ঢাকায় অবস্থান করছে। তাকে স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন। স্কুলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করেছেন এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তার সফলতার জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।


বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ কালীগঞ্জের স্নিগ্ধ মন্ডলের জাতীয় পর্যায়ে অংশগ্রহণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here