
আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত ওই মাদক ব্যবসায়ী উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খামারপাড়া এলাকার ইসলাম হোসেনের ছেলে।
রবিবার (১৪ মে) রাত ১১টার দিকে সহকারী উপ-পরিদর্শক সাইমুন ঢালী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পশ্চিম নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৪০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রহমান জানান, আটকৃত আসামিকে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।













