
মোহাম্মদ হাসান,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ঐতিহাসিক ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ দিবসটি পালন করেছেন নেতা কর্মীরা। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ১৭ মে বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোখলাইলুর রহমান রাইটার প্রধানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলিগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক মাইনুল ইসলাম লাল, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, ফরহাদ হোসেন সওদাগর ধলু, পৌর আওয়ামীলিগের সাধারণ সম্পাদক হাই ভুট্টু প্রমুখ।
আলোচনা সভায় সভাপতি রাইটার প্রধান বলেন, ‘বাঙালির আশা ও অনুপ্রেরণার উৎস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের এইদিনে ১৯৮১সালের ১৭মে মৃত্যুর হুমকি নিয়ে এ দেশের মাটিতে পা রাখেন। এরপর থেকে গত চার দশকেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামীলীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। যার ফলে আজকে সারাদেশের চিত্রে শুধু উন্নয়ন আর উন্নয়ন চোখে পড়ে এবং সেই সাথে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়েছি ও স্মার্ট বাংলাদেশের দিকে এগোচ্ছি।













