
মোঃ জাহিদুল ইসলাম,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকীতে মিজান সিকদার নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সােমবার সকাল সাড়ে আটটার সময় উপজেলার আঠারােগাছিয়া, তার নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মিজান উপজেলার আঠারােগাছিয়া গ্রামের প্রয়াত কাদের শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মিজান জিআর ২৬/২১ মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ও জিআর ৩২/১৯ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােঃ আবুল বাশার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সােপর্দ করা হয়েছে।













