পিরোজপুরে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

0
161

পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরে মাদ্রাসাছাত্র তানভীর আহসান সাকিব হত্যা মামলায় অভিযুক্ত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের দুলাল মোল্লা, একই এলাকার সাইদুল ইসলাম ওরফে সায়েদ শেখ, শহিদুল ইসলাম ওরফে সহিদ শেখ এবং বেল্লাল শেখ।

তানভীর আহসান সাকিব (১৭) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত আলতাফ হোসেন হাওলাদারের পুত্র ছিল। সাকিব স্থানীয় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল। মামলার বাদী পক্ষের আইনজীবী ও পিপি অ্যাডভোকেট ফারুক সর্দার জানান, ২০১৭ সালের ০৬ মে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জজুভোলা এলাকায় তানভীর আহসান সাকিবের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা প্রদানের সময় ঘটনার একদিন পর ৭ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পরে নিহত সাবিকের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় আসামিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকতা এস আই মো. সেলিম ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। আদালতে ২৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের উপস্থিতিতে বিচারক অভিযুক্ত চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর দুই আসামি আনিস শেখ ও হাফিজুল শেখকে খালাস প্রদান করেন। মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।


পিরোজপুরে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here