যশোর জেলা পুলিশ লাইন হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত।

0
114

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি

যশোর পুলিশ লাইন্স ড্রিল সেডে যশোর জেলা পুলিশ লাইন হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ২২/০৬/২০২৩ তারিখ উক্ত সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যের শুরুতেই জনাব বিপ্লব কান্তি বিশ্বাস, সিভিল সার্জন যশোর মহোদয় ও জনাব রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার পিবিআই, যশোর’কে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, তাদের ঐকান্তিক সহযোগিতায় আমাদের পুলিশ হাসপাতালটি আজ আধুনিকায়নের পথে। দেশের উন্নয়নকে গতিশীল করতে অবশ্যই নিরাপত্তা কাঠামো ঠিক থাকতে হবে, আর সেই নিরাপত্তার বড় একটি অংশ হলো বাংলাদেশ পুলিশ সুতরাং আমাদের স্বাস্থ্য ব্যবস্থাও উন্নত থাকতে হবে। সেই লক্ষ্যেই বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটের হাসপাতাল গুলো ইতোমধ্যেই আধুনিকায়ন করা হয়েছে। তিনি আরো বলেন, আমাদের যশোর পুলিশ হাসপাতাল এখন উন্নত সেবা দিতে শুরু করেছে এবং এর সুফল প্রতিটি পুলিশ সদস্য ও তাদের পরিবারবর্গের সদস্যরা পাচ্ছেন। এই সেবাকে আরো বেশি কার্যকর করতে অত্র হাসপাতাল সংশ্লিষ্ট সকলের প্রতি নিজেদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য তিনি নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, কর্মক্ষেত্রে কেউ যেন হয়রানি বা ভোগান্তির শিকার না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

একই সাথে হাসপাতাল সংশ্লিষ্ট সকলকে আচরণগত কোনো সমস্যা যেন না হয় সে ব্যাপারে অবশ্যই খুব সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, আমাদের পুলিশ হাসপাতালে ইতিমধ্যে অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়েছে এবং আমরা খুব শীঘ্রই চৌকস টেকনিশিয়ান দ্বারা এর কার্যক্রম শুরু করবো। যশোর পুলিশ হাসপাতালে আগামীতে ওপেন হার্ট সার্জারির মত বড় বড় অপারেশনও করা হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনাব বিপ্লব কান্তি বিশ্বাস সিভিল সার্জন যশোর মহোদয়। তিনি বলেন, যশোর পুলিশ হাসপাতাল কে আধুনিকায়ন করতে সিভিল সার্জন কার্যালয় হতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার,পিবিআই যশোর, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাগণ, ডাক্তারগণ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও ফোর্সবৃন্দ।


যশোর জেলা পুলিশ লাইন হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here