দুমকিতে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুমকি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শুক্রবার বিকাল ৫ টার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুস্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ডঃ হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, সহ-সভাপতি আমিনুল ইসলাম সালাম, সৈয়দ গোলাম মর্তুজা, সাংগঠনিক সম্পাদক কবির মৃধা আওয়ামীলীগ নেতা কেএম সহিদুল ইসলাম খলিল প্রমুখ। শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।


দুমকিতে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles