
প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
নাম -বাপ্পি বড়ুয়া পিতা-শ্রীধান বড়ুয়া মাতা-সুখী বড়ুয়া। নিজ গ্রামের বাড়ি – কুতুপালং,উখিয়া,কক্সবাজার।
দীর্ঘদিন যাবৎ বাপ্পি বড়ুয়ার মাথায় ব্যাথা ছিল। অনেক ঔষুধ খেয়ে ও ভালো হচ্ছিল না বাপ্পি বড়ুয়া।
ডাক্তারের সাথে যোগাযোগ করা হলে, ডাক্তার পরীক্ষা- নিরীক্ষা করার পর দেখে ব্রেইনে মাংস জমে টিউমার হয়েছে ।এবং দ্রুত অপারেশন করতে বলেন এবং যথা সময়ে অপারেশন করতে না পারলে যে কোন সময় ক্যান্সারে রুপ ধারণ করতে পারে।
অসুস্থ বাপ্পি বড়ুয়া বর্তমানে ভারতের বেঙ্গালুরুর কাবিলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ডাক্তার জানিয়েছেন ৬০০০০০/= ছয় লক্ষ টাকার মত অর্থ ব্যয় হতে পারে। কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী সংগঠন এর মাধ্যমে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
সকলের সহযোগিতায় বাপ্পি বড়ুয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
রোগীর সাথে যোগাযোগ:-
বাপ্পি বড়ুয়া – +8801843-267945
জরুরী যোগাযোগ ↓
ভদন্ত তিষ্যানন্দ ভিক্ষু,সভাপতি আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী।
মোবাইলঃ- 01888209310





