
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে সামাজিক উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখায় জেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী হাসিব আলম তালুকদারকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
সোমবার (০৩-০৭-২০২৩) দুপুরে উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের নিজ বাড়িতে বসে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় স্থানীয় হাজার হাজার মানুষের স্লোগান ও বাদ্য যন্ত্রের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসিব আলম তালুকদার। উক্ত অনুষ্ঠানে সভাসভাপতিত্ব করেন হুমায়ন কবির হাওলাদার। এ ছাড়া এসময় উপস্থিত ছিলেন কেশবপুর ইউনিয়েনের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু, আব্দুল মোমেন খান, সদস্য বাউফল উপজেলা আওয়ামী লীগ ও কালিশুরী ইউনিয়ন যুবলীগের সভাপিত আবদুল হাই।
উল্লেখ্য, বীর উত্তম মরহুম শামসুল আলম তালুকদারের পুত্র হাসিব আলম তালুকদার দীর্ঘ দিন ধরে এলাকার অসহায় ও গরীব-দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতাসহ বিভিন্ন উপকরণ দিয়ে আসছেন। হাসিব আলম তালুকদার, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট শিল্পপতি।





