
মোহাম্মদ হাসান,কুড়িগ্রাম (নাগেশ্বরী) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বুধবার ৫ জুলাই সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা প্রশাসনের পুকুর ধারে ও নাগেশ্বরী সরকারি কলেজে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংগঠনের পৌর শাখার সভাপতি হাবিবুল্লাহ হাবিব এর সভাপতিত্বে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক জালাল ইসলাম রোমান এর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তামবিরুল ইসলাম, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের অভিজিৎ সরকার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর নাগেশ্বরী পৌর শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জয়, বেরুবাড়ি ইউনিয়ন সভাপতি ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক লিমন আহমেদ, রায়গঞ্জের সভাপতি অসীম কুমার বিবেক সাধারণ সম্পাদক রিয়াদ আহমেদ সহ অারো অনেকে।
পৌর সভাপতি হাবিবুল্লাহ হাবিব বলেন-আজকে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের জন্য বৈশ্বিক আবহাওয়া উত্তপ্ত করার ক্ষেত্রে আমরা নিজেরাই দায়ী। সুতরাং এখনো সময় আছে আসুন আমাদের ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতে প্রতিটি খালি জায়গায় বৃক্ষ রোপণ করি।













