
মুঃ আবদুল বারেক,বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার পীরগন্জ উপজেলার ৩ নং খনগাঁও ইউনিয়নকে ঝুকিপূর্ণ শিশু শ্রমিক মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ৩ নং খনগাঁও ইউনিয়ন পরিষদে ইউনিয়নের শেষ পাঁচ ঝুকিপূর্ণ শিশু শ্রমিক কে তাদের স্ব স্ব কাজ থেকে বের করে নিয়ে এসে তাদের হাতে বই, খাতা, কলম, স্কুল ব্যাগ তুলে দেওয়ার মাধ্যমে ৩ নং খনগাঁও ইউনিয়নকে ঝুকিপূর্ণ শিশু শ্রমিক মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়।
এ কাজে ইউনিয়নের চ্যায়ারম্যানকে সহায়তা করে ইকো সোশ্যাল ডেভালাপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ইউনিয়ন পরিষদের চ্যায়ারম্যান জনাব মুঃ শহিদ হোসেন বলেন তার শাসনামলে তিনি তার ইউনিয়ন এর কোন শিশুকেই ঝুকিপূর্ণ কাজে নিয়োজিত দেখতে চান না। তিনি বলেন শিশুদের পড়ার বয়সে শিশুরা পড়বে। আর গরীব অভিভাবকদের তিনি যথাসম্ভব আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।













