বরগুনা আমতলীতে মসজিদের টিউবয়েলে তালা দেওয়াকে কেন্দ্র করে পিটিয়ে আহত ১

0
72

মোঃ নাঈম বিল্লাহ,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে মসজিদের নলকুপে তালা দেওয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুলিশাখালি ইউনিয়নের উত্তর খেকুয়ানী গ্রামে শুক্রবার) (২১ জুলাই) জুমার নামাজের পরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর খেকুয়ানী নুরানী মাদ্রাসা সলগ্ন মসজিদে একটি সরকারি টিউবয়েল বেশ কিছুদিন নষ্ট ছিল। ১০০ টাকা করে চাঁদা দিয়ে গ্রামবাসী টিউবয়েলটি ঠিক করার কথা হয় । কিন্তু প্রতিবেসি জিয়া উদ্দিনের ছেলে ফোরকান বয়াতির টাকা দিতে দেরী হলে স্থানীয় প্রভাবশালী হাসেম হাওলাদারের ছেলে হাবীব হাওলাদার (২১ শে জুন) জুমার নামাজ শেষে টিউবয়েলে সিকল দিয়ে তালা মেরে দিতে যায়। এর মধ্যেই ফোরকান বয়াতি পানি নিতে আসলে হাবীব হাওলাদারের সাথে বাকবিতন্ডতা হয়। এক পর্যায়ে হাবিব হাওলাদার ফোরকান বয়াতীকে শিকল দিয়ে পিটিয়ে গুরতর আহত করেন।

আহত অবস্থায় মোঃ ফোরকান বয়াতিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

এ ব্যাপারে অভিয়ুক্ত হাবিব হাওলাদার মারধোরের কথা স্বীকার করে বলেন, ফোরকান আমাকে প্রথমে লাথি মারে তারপর আমি তাকে আমার হাতে থাকা শিকল দিয়ে মেরেছি। এ ঘটনার বিচার চেয়েছেন আহত পরিবারের মানুষজন।

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বরগুনা আমতলীতে মসজিদের টিউবয়েলে তালা দেওয়াকে কেন্দ্র করে পিটিয়ে আহত ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here