ঘোড়াঘাটে আম বাগান থেকে এক নারীর লাশ উদ্ধার

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ফারহানা আক্তার (৩৬) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউপির মোকলেছার রহমানের মেয়ে।

শুক্রবার (২৮ জুলাই) সকালে ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউপির সিংগানলা এলাকায় রাস্তার পাশে কথিত মোজাম বিনোদন পার্কের মালিক মোজাম্মেল হকের একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই নারীর পরনে কালো রঙের শাড়ি ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, কোথায় থেকে এবং কিভাবে মেয়েটির লাশটি এখানে এলো, আমরা ঘটনার রহস্য জানার চেষ্টা করছি। ক্রাইমসিন ইউনিট এসেছে, তদন্ত শেষে এ হত্যাকান্ডের বিষয়ে বিস্তাারিত জানা যাবে। ফারহানার লাশটি ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।


ঘোড়াঘাটে আম বাগান থেকে এক নারীর লাশ উদ্ধার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles