পটুয়াখালীর বাউফলে চরআলগী মাঃ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগে অর্থ বাণিজ্যের মিথ্যা অভিযোগ

0
982

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নে অবস্থিত চরআলগী মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য পদ ও সৃষ্ট পদে চারজনকে নিয়োগে অর্থ বাণিজ্য হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে একদল অসাধু চক্র।

সরেজমিনে জানা যায়, চরআলগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল কমিটির সিদ্ধান্ত মোতাবেক দৈনিক যায়যায়দিন পত্রিকা ও দৈনিক গণদাবি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত উক্ত পদের জন্য প্রায় ৩০জন প্রার্থী দরখাস্ত করেন। প্রধান শিক্ষক বলেন, এখন পর্যন্ত দরখাস্ত যাচাই-বাছাই হয়নি। অথচ একদল কুচক্রী মহল অপপ্রচার চালায় যে, আমরা অর্থ নিয়ে নিয়োগ প্রদান করিব যাতে আমি ও আমার প্রতিষ্ঠানের সন্মান ক্ষুন্ন হয়। এছাড়াও সহকারী শিক্ষক টিটু বলেন, আমার নামে টাকা-পয়সা নিয়ে নিয়োগ দেয়ার যে কথা উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি প্রতিষ্ঠান প্রধান বা সভাপতি নই যে আমার নিয়োগ দেয়ার ক্ষমতা আছে!

এদিকে সহকারী শিক্ষক পদে দরখাস্তকারী মোঃ আল আমিন, অফিস সহকারী পদে ফয়জুল করিম ও কামিয়াব এবং আয়া পদে দরখাস্তকারী আসমা বেগম বলেন, আমাদের নামে মিথ্যা অর্থ বানিজ্যের অভিযোগ আনা হয়েছে। আমরা প্রধান শিক্ষক, সভাপতি কিংবা কোন শিক্ষককে নিয়োগের জন্য কোন টাকা-পয়সা প্রদান করিনি। একদল অসাধুচক্র এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা এই মিথ্যাচার ও অপপ্রচারের বিচার দাবি করছি।


পটুয়াখালীর বাউফলে চরআলগী মাঃ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগে অর্থ বাণিজ্যের মিথ্যা অভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here