আশাশুনিতে মৎস্য সপ্তাহে পানি মাটি পরীক্ষা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর ৫ম দিনে মৎস্য ঘেরের মাটি-পানি পরীক্ষা ও প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়। উপজেলা প্রশসন ও মৎস্য দপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করে। শুক্রবার (২৮ জুলাই) উপজেলার শোভনালী ইউনিয়নে ও আশাশুনি সদরে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ সফল করতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটির আয়োজনে শোভনালী ইউনিয়নের খলিসানী বিলের মৎস্য ঘের সমুহের মধ্যে ৩৫ জন ঘের মালিকের ঘেরের মাটি ও পানি পরীক্ষা করা হয়। এছাড়া আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মীত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের নেতৃত্বে কর্মসূচিতে মেরিন ফিসারিজ অফিসার রতন সাহা এবং মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। মৎস্যচাষী, মৎস্যজীবি, উপকারভোগিসহ বিভিন্ন স্তরের মানুষ প্রদর্শনী উপভোগ করেন।


আশাশুনিতে মৎস্য সপ্তাহে পানি মাটি পরীক্ষা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles