সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালিত

এ বি সিদ্দিক,স্টাফ রিপোর্টার সাতক্ষীরা

“বাঘ করি সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বনবিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আয়োজনে শনিবার(২৯ জুলাই) সকাল ১১টায় বিশ^ বাঘ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

ওয়াইল্ডটিমের সহায়তায় র‌্যালী শেষে বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে আলোচনাসভায় সভাপতিত্ব করেন সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী।

আলোচনাসভায় সুন্দরবন ও বাঘের গুরুত্ব তুলে ধরে মাল্টিমিডিয়া ভিত্তিক প্রবন্ধ উপস্থাপনা করেন বনবিভাগ পশ্চিম সুন্দরবন খুলনার মৎস্য বিশেষজ্ঞ,বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের কদমতলা ষ্টেশনের ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক, ওয়াইল্ডটিম সাতক্ষীরা ফিল্ড অফিসের ফিল্ড ফ্যাসিলিটেটর সঞ্জিত কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী, প্রতিবেশ প্রতিনিধি মোঃ শাহিন ইসলাম , দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বনবিভাগ বুড়িগোয়ালিনী অফিসের বিএস আমিনুল ইসলাম।

বক্তারা বক্তব্যে উপকূলীয় এলাকায় সুন্দরবন ও বাঘের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে বলেন সুন্দরবন মায়ের মতন। সুন্দরবন বাঁচলে উপকূলীয় এলাকা বাঁচবে। আর সুন্দরবনকে রক্ষা করতে বাঘকে সংরক্ষণ করতে হবে। এছাড়া বাঘের পরিসংখ্যানও তুলে ধরা হয় প্রবন্ধে।

বনজীবি, ভিটিআরটি, সিপিজি, সিএমসি,বনবিভাগ কর্মকর্তাবৃন্দ সাংবাদিক সহ অন্যান্যদের অংশগ্রহনে অনুষ্ঠানে আলায়ন প্রতিষ্ঠানের উদ্যোগে তিন জন বাঘ বিধবাকে বিশ^ বাঘ দিবস উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করা হয়।


সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles