দেবহাটায় বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

এ বি সিদ্দিক,স্টাফ রিপোর্টার সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটায় বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর রাজিব হোসেন (৩২) নামের এক লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাজিব হোসেন দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের প্রয়াত আ’লীগ নেতা আব্দুল আজিজের ছেলে।

শনিবার (২৯ জুলাই) রাতে ভিকটিম তরুনী মেহেরপুর সদরের নতুন মদনাডাঙ্গা গ্রামের শের আলী মন্ডলের মেয়ে (২৪) বাদি হয়ে লম্পট রাজিবকে আসামী করে দেবহাটা থানায় একটি ধর্ষণ মামলা (নং-১৪) দায়ের করলে রাতেই সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মামলার আসামী রাজিব হোসেন বিবাহিত, বাড়িতে তার তিনটি স্ত্রী রয়েছে। দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে একাধিক মেয়েকে প্রেমের জালে ফাসিয়ে তাদের সাথে শারিরীক সম্পর্ক স্থাপনসহ প্রতারণা করে আসছিলেন তিনি। গত বৃহষ্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাতে মেহেরপুর সদরের বাসিন্দা ওই ভিকটিম তরুনীকে বিয়ের প্রলোভনে এলাকায় ডেকে স্থানীয় একটি পরিত্যক্ত ক্লাবে রাতভর রেখে তাকে ধর্ষণ করেন রাজিব হোসেন। পরদিন সকালে ওই তরুনীকে সাতক্ষীরা শহরের একটি পেট্রোল পাম্পের সামনে ফেলে এসেছিলেন তিনি।

পরে ওই তরুনী পাশ্ববর্তী ডিবি কার্যালয়ে গিয়ে এব্যাপারে লিখিত অভিযোগ দেন এবং পরবর্তীতে দেবহাটা থানায় মামলা দায়ের করলে ধর্ষক রাজিব হোসেনকে গ্রেপ্তার ডিবি পুলিশ। গ্রেপ্তার পরবর্তী ধর্ষক রাজিবকে আদালতের মাধ্যমে কারাগারে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা নীরিক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি বাবুল আক্তার।


দেবহাটায় বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles