
মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বাউফল উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর সাথে বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৩১জুলাই) সকাল ১১টায় বাউফল উপজেলা পাবলিক হলরুমে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসারেফ হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ডু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়া , বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান , সাবেক কমান্ডার মোহাম্মদ বারেক মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, আমি আপনাদের উপজেলায় নতুন যোগদান করেছি, আপনারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নামের একটি মানচিত্র পেয়েছি ।সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।





