আশাশুনিতে পুষ্টি ও পরিচ্ছন্নতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে জনসাধারণের মাঝে বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টিতে পুষ্টি ও পরিচ্ছন্নতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগষ্ট) বিকাল ৪ টায় শোভনালী ইউনিয়নের খলিসানী গ্রামে অবসর প্রাপ্ত পোস্ট মাস্টার হরিদাশ গাইনের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, অধিশাখা ১২ এর সহযোগিতায় মৌমাছি বিজ্ঞান ক্লাবের উদ্যোগে পরিচালিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, প্রিয়াংকা গাইন। গ্রামের অভিভাবকদের অংশ গ্রহনে উঠান বৈঠক কিভাবে আমরা পুষ্টিবিজ্ঞানকে বেশি প্রাধান্য দিতে পারি তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শিশু এবং নারীরা বিভিন্ন ধরনের অপুষ্টির শিকার যার মধ্যে উল্লেখযোগ্য হল জন্মের সময় ওজন স্বাভাবিকের চেয়ে কম থাকা, খর্বাকৃতি এবং বিভিন্ন পুষ্টির অভাব, খাদ্যে ভেজাল, কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার, খাদ্য সংরক্ষণ পদ্ধতির অনিয়মিত প্রয়োগ আমাদের স্বাস্থ্য এবং পুষ্টির অভাবকে আরো বহুগুনে বাড়িয়ে দেয় যা কোনভাবেই কাম্য নয়। এনিয়ে আশাশুনি, বদরতলা, শোভনালী ও বুধহাটায় মোট ৫টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের মাধ্যমে ১৭৫ জন মানুষকে পুষ্টি বিজ্ঞান বিষয়ক ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মৌমাছি বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সুশান্ত মল্লিক।


আশাশুনিতে পুষ্টি ও পরিচ্ছন্নতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles