
প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চট্টগ্রাম কক্সবাজার সহ দক্ষিণ অঞ্চলে হঠাৎ বন্যায় আটকে পড়ে হাজার হাজার মানুষ তার মধ্যে কক্সবাজারে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। হঠাৎ করে টানা বৃষ্টিতে বন্যায় প্লাবিত হয় চকরিয়া, বান্দরবান সহ দক্ষিণ অঞ্চলের কিছু অংশ আর তাতে আটকে যায় স্থানীয় মানুষরা এবং এইসময় চট্টগ্রাম – কক্সবাজারের গাড়ি চলাচল পর্যন্ত বন্ধ ছিল প্রায় দুইদিন।
এই বন্যায় সর্বপ্রথম মানবতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন সবার পরিচিত “চাইয়ো টশা” পেইজের কর্ণধার কন্টেন্ট ক্রিয়েটর ‘ইরশাদুল শাকিব’ এবং এই চাইয়ো টশা পেইজের শাকিবের আহবানে, বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর শামীম আহমেদ (বদ বচন), চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটর নওশীন আক্তার (নওশীন ভ্লগ), রিয়াদ মোরশেদ (দুই একে দুই), নেয়ামত রেজা নিলয় (নিলয় ব্রো) , শফি আলম (শফি) এছাড়াও তাদের টিমের এস.আই, ফাহিম সহ আরোও অনেক যুক্ত ছিলেন এই মানবতার কাজে।
এবং চাইয়ো টশা নামের এই ফেইসবুক পেইজ থেকে কন্টেন্ট ক্রিয়েটর শাকিবের নেতৃত্বে বন্যায় আটকে পড়া মানুষদের অবস্থা তুলে ধরলে এবং সবাইকে এগিয়ে আসার আহবান জানালে অবগত হয় একদল শিক্ষার্থীরা এবং তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়া শিক্ষার্থী বলে জানা গেছে।
চাইয়ো টশা পেইজের এডমিন কন্টেন্ট ক্রিয়েটর শাকিবের সাথে (দৈনিক একুশে নিউজের) উখিয়া কক্সবাজার প্রতিনিধি প্রসেনজিত এর সাথে কথা হলে শাকিব জানান তাদের সবকিছু একত্রে কালেক্ট ১৫৫০ এবং তার মধ্যে চকরিয়া পেকুয়ায় ১১০০ ও সাতকানিয়ায় ৪৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এবং চাইয়ো টশা পেইজের এডমিন শাকিব জানান আপাতত এই পাউন্ড সমাপ্তি ঘোষণা করেছেন তারা।





