শোকাবহ আগস্ট মাসকে ঘিরে নিরন্তর ছুটে চলেছেন নরসিংদী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী

0
70

শাহানাজ ইসলাম,বিশেষ প্রতিনিধি রায়পুরা নরসিংদী

১৫ই আগষ্ট বাঙালি জাতির জীবনের একটি কলঙ্কময়ী অধ্যায়। ৪৮ বছর আগে এই দিনেই জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার স্বপরিবার কে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। তাই আগষ্ট মাসকেই শোকাবহ মাস হিসেবে বাঙালি জাতি তাদের বুকের ভিতরে ধারন লালন পালন করে আসছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী শোকের বার্তা নিয়ে শোক কে শক্তিতে পরিণত করতে বৃহত্তম রায়পুরার দুর্গম চরাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নে ছুটে চলেছেন নিরন্তর ভাবে। দেখা গেছে প্রচন্ড জ্বর থাকা সত্ত্বেও তিনি ছুটে চলেছেন জনগণের দ্বারপ্রান্তে। প্রতিটি ইউনিয়ন ভিত্তিক আলোচনা, দোয়া ও গণভোজে অংশগ্রহণ করেন তিনি। প্রথমে তিনি তার নিজ ইউনিয়ন মরজাল থেকে যাত্রা শুরু করেন। পরে রায়পুরা উপজেলায় মুক্তিযুদ্ধাদের সাথে মত বিনিময় সভা করেন।

উপজেলা কতৃক আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন করে পালাক্রমে উত্তর বাখরনগর ইউনিয়ন, অলিপুরা ইউনিয়ন, রায়পুরা ইউনিয়ন শ্রীনগর ইউনিয়ন, বাশগাড়ী ইউনিয়ন, মির্জারচর ইউনিয়ন, চরমধুয়া ইউনিয়ন সকাল থেকে রাত অবধি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তার সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন রায়পুরা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক এবং শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেল, রায়পুরা উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহমুদা রহমান ডলি, তৃণমূলের নেত্রী জ্যোৎস্না বেগম,পলাশতলী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারভীন বেগম, সোমাইয়া শিমু এবং আরো অনেকেই। লায়লা কানিজ লাকী একজন আদর্শ দেশপ্রেমিক। তার মহানুভবতা, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা তাকে মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাতি দিয়েছে সাধারণ জনগন।


শোকাবহ আগস্ট মাসকে ঘিরে নিরন্তর ছুটে চলেছেন নরসিংদী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here