আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী

0
100

স্টফ রিপোর্টার

আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের এক নৃশংস ও মর্মস্পর্শী হত্যাকাণ্ডে বাংলাদেশের মানুষ হারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

বীরত্ব, ত্যাগ, দৃঢ়প্রত্যয় ও নেতৃত্বগুণের সম্মিলন হিসেবে বঙ্গবন্ধুকে স্মরণ করে গোটা জাতি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর পাশাপাশি প্রাণ হারান তাঁর স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিব, সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। এ ছাড়া প্রাণ হারান বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত ও তাঁর সন্তান আরিফ, সুকান্তবাবু ও বেবি, বঙ্গবন্ধুর ভাগ্নে ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, আবদুল নাঈম খান রিন্টু এবং কর্নেল জামিলসহ পরিবারের মোট ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।

সে সময় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হতো এবং এদিন সরকারি ছুটি থাকত। তবে ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করে।


আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here