
কবি: প্রিয়াংকা নিয়োগী সনি
এক প্রকৃতির ভালোবাসা ঘিরে রয়েছে দেশটি,
সূর্য উঠলো সাড়া দিলো মানুষগুলো সূর্যের মুখোমুখি,
পিঁপড়ে খাদ্য সংগ্রহ করতে লাগল, এগোতে লাগলো গুটি গুটি।
একদল আশা নিয়ে তাকাতাকি, সৃজনশীলতা উঁকিঝুঁকি,
গাছগুলো দাঁড়িয়ে অনেককিছু ভাবছে দারুণভাবে পাশাপাশি।
লক্ষ্য গোছানোর উদ্দেশ্যে ছুটছে ছোটাছুটি।
দেশের মানুষ উর্ধ্বমুখী ভূমিকম্পের হাতছানি।
ভূমিকম্পের এক ধাক্কায় কলোম্বোয় ধ্বসের ছবি,
নিমেষেই গুড়িয়ে গেলো, আঁকড়ে মাটি।
সুন্দর মনে কড়া নাড়ল কষ্টগুলি।
মনের স্বাদ পরিবর্তন করে দুঃখের গ্লানি।
এ দুঃখ প্রতিটি হৃদয় অনুভূতি,
ফিরে আসুক হৃদয়ে আগের আনন্দখানি।
আলো জ্বলুক গোছাগুছি হোক নব প্রভাতের রক্তিম পরশখানি।












