ময়মনসিংহ গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে “শালীহর গণহত্যা দিবস” পালিত হয়

0
121

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

২১ আগস্ট ২০২৩ রোজ সোমবার, শালীহর গণহত্যা দিবস উপলক্ষে, গৌরীপুর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও শহীদ পরিবারের উদ্যোগে গৌরীপুর সদর ইউনিয়নের শালীহর গ্রামে “শালীহর বধ্যভূমি স্মৃতিদৌধে” শদ্ধাঞ্জলি অর্পন, মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা আয়োজিত হয়। আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে দোয়া করা হয়।

উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিম, শহীদ পরিবার, মুক্তিযোদ্ধার সন্তানসহ সম্মানিত অথিতিগণ। উক্ত আয়োজনের সভাপতিত্ব করেন উপজেলা ভূমি কর্মকর্তা আফরোজা আফসানা।

১৯৭১ সালের ২১ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনী একটি বিশেষ ট্রেনে কিশোরগঞ্জ যাওয়ার পথে বিসকা রেলওয়ে স্টেশনে নেমে পড়ে। এরপর তৎকালীন বিসকা রেলওয়ে স্টেশন মাস্টার সলিম উদ্দিনের নেতৃত্বে শালীহর গ্রামে হানা দেয়। রেল স্টেশনের কাছে ছাবেদ হোসেন বেপারির বাড়ি আক্রমণ চালায় পাক হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার হয়ে ছেলে আবুল হাসিমকে মুক্তিযুদ্ধে পাঠানোয়, ধরে নিয়ে যায় ছাবেদ হোসেনকে। পাশাপাশি অগ্নিসংযোগ, লুটপাট ও তান্ডব চালায় তার বাড়িতে। একে একে হত্যা করে নবর আলী, মধুসূদন ধর, মোহিনী মোহন কর, জ্ঞানেন্দ্র মোহন কর, যোগেশ চন্দ্র বিশ্বাসসহ ১৪ জনকে।

স্বাধীনতা পরবর্তী সময়ে বীর মুক্তিযোদ্ধা আশুতোষ রায় এবং বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম চেয়ারম্যানের উদ্যোগে প্রতিবছর ২১ আগস্ট শালীহর গ্রামে শহীদদের স্মরণ করা হতো। দিনটি এখন গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধার সাথে পালিত হয়।


ময়মনসিংহ গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে “শালীহর গণহত্যা দিবস” পালিত হয়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here