আদিতমারী থানার বিশেষ অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার

0
119

শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।পলাতক আসামী দের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

রবিবার (২০ আগষ্ট) আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হকের নির্দেশে এসআই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান অভিযান পরিচালনা করে. এসময় আদিতমারী থানাধীন মহিষখোচা ইউনিয়নের চর গোবর্দ্ধন এলাকায় নৌকা দিয়ে মাদক কারবারীদের ধাওয়া দিলে, পলাতক আসামি ১। রিপন মিয়া (২৮), পিতা-সাদেকুল ইসলাম, সাং-কালমাটি, থানা ও জেলা-লালমনিরহাট, ২। মোঃ এরশাদ(৩৮), পিতা- আব্দুল জব্বার, সাং-চর গোবর্ন্ধন, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট ও ৩।

অজ্ঞাতনামা একজন আসামি তাদের ব্যবহৃত নৌকায় ৯০ (নব্বই) বোতল মাদক দ্রব‍্য ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের মোকাবেলায় উক্ত ৯০ বোতল ফেন্সিডিল ও আসামিদের বব্যবহৃত নৌকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ সংক্রান্তে পলাতক আসামিদের বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং ১৪ তাং ২১/০৮/২৩ খ্রীঃ ধারা- ২০১৮ সালের মাদক দ্রব‍্য নিঃ আইনের ৩৬ (১) সারণীর ১৩ (গ) রুজু হয়। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব‍্যাহত আছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান মাদক বিরোধী নিয়মিত অভিযান কালে ৯০বোতল ফেন্সিডিল আটক করা হয়েছে। মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মামলা রুজু করে অভিযান অব্যাহত রয়েছে।


আদিতমারী থানার বিশেষ অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here