সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

0
672

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

১ সেপ্টেম্বর ২০২৩ রোজ শুক্রবার বাদ আসর, ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ প্রাঙ্গনে, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্মমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান স্যারের এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করে স্যারের পরিবার। দোয়া মাহফিলে রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ময়মনসিংহ বড় মসজিদের খতিব আব্দুল হক। দোয়ার পূর্বে অধ্যক্ষ মতিউর রহমান স্যারের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন উনার ছেলে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। বাবার মৃত্যতে ময়মনসিংহের মানুষের ভালবাসা দেখে, তিনি ময়মনসিংহের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা এবং মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃত্ব, বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভিন্ন থানার ওসি, সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষ।

এর আগে, ২৭ আগস্ট ২০২৩ খ্রিঃ রোজ রবিবার, ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কিংবদন্তী জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান স্যার শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৮১ বছর।

বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ময়মনসিংহ শহরে মুক্তিবাহিনী প্রবেশ করে ময়মনসিংহকে মুক্ত ঘোষনা করে। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্মমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

দীর্ঘ সময় তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪-১৮ সালে টেকনোক্র্যাট কোটায় ধর্মমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৮৬ ও ২০০৮ সালে তিনি ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

ছাত্র জীবন থেকেই অধ্যক্ষ মতিউর রহমান ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরে রাজনীতির পাশাপাশি আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজে (মিন্টু কলেজ) অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। মিন্টু কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন তিনি। আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজের গর্ভনিং বডির বর্তমান সভাপতি ছিলেন তিনি। তার মৃত্যুতে মিন্টু কলেজ পরিবার গভীর শোক প্রকাশ করে। মিন্টু কলেজের বর্তমান অধ্যক্ষ নীহার রঞ্জন রায় বলেন, “আবারো পিতৃহারা হলাম। উনার মৃত্যুতে কলেজের অপূরণীয় ক্ষতি হয়েছে। ঈশ্বর স্যারের আত্মার শান্তি দিন।”

মতিউর রহমান ১৯৪২ সালের ৮ ফেব্রুয়ারি শহরের পাশে আকুয়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ছেলে শান্ত ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মুক্তিযুদ্ধের সংগঠক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ময়মনসিংহ অঞ্চলের রাজনীতির এক প্রাণপুরুষ ছিলেন।


সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here