বাকেরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী হাওলাদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
29

মোঃ আল মামুন হাওলাদার,বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ভরপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কেরামত আলী হাওলাদারের জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে তাঁর নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় মরহুমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জানাজা শেষে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দলও তাকে সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের প্রাপ্য সম্মান দেওয়া এ দেশের প্রত্যেক মানুষের দায়িত্ব।” এ সময় তিনি মরহুম কেরামত আলী হাওলাদারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দাফন ও জানাজা অনুষ্ঠানে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, হারুন অর রশিদ শিকদার, জাহাঙ্গীর আলম দুলাল, ভিপি অহিদুল ইসলাম স্বপন, শিকদার খলিলুর রহমান, রুহুল আমিন জোমাদ্দার, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় শিক্ষক ও নানা পেশার বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।


বাকেরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী হাওলাদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here