দুমকির লেবুখালী ইউনিয়ন বিএনপি যুবদল মহিলা দল থেকে আওয়ামীলীগে যোগদান

আল ফাহাদ,ষ্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

দুমকির লেবুখালী ইউনিয়ন বিএনপি যুবদল মহিলা দল থেকে বেশ কয়েকজন নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন।

বুধবার বেলা ১টায় লেবুখালী ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক জাতীয় শোক দিবসের দোয়া মিলাদ ও মানবভোজ অনুস্ঠানে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.হারুন-অর রশীদ হাওলাদার, ও কেন্দ্রীয় আওয়ামীলীগের শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী আশরাফের হাতে হাত রেখে দুমকি উপজেলা যুবদলের অন্যতম সদস্য মো: সরোয়ার আকন,লেবুখালী ইউনিয়ন মহিলা দলের সদস্য ও লেবুখালী ইউনিয়নের ১.২.৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসা:জেসমিন বেগম, ইউনিয়ন বিএনপির সদস্য ৭নং ওয়ার্ডের মেম্বর মো: ইদ্রিস সরদার,ও ৮নং ওয়ার্ডের মেম্বর মো: শামিম সিকদার যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক ডাক্তার হারুন অর রশিদ প্রমুখ।পরে শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ ও মানবভোজন অনুষ্ঠিত হয়।


দুমকির লেবুখালী ইউনিয়ন বিএনপি যুবদল মহিলা দল থেকে আওয়ামীলীগে যোগদান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles