বিয়ানীবাজার থানার নতুন ওসি দেবদুলাল ধর

0
125

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

বিয়ানীবাজার থানার নতুন ওসি হিসেবে দেবদুলাল ধরকে নিয়োগ প্রদান করা হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ সুপার আব্দুলাহ আল মামুন তাঁকে নতুন কর্মস্থলে নিয়োগ প্রদান করেন।

এর আগে তিনি সিলেটের পুলিশ লাইন্সে পুলিশ পরিদর্শক ও সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ বিয়ানীবাজার থানার ওসি তাজুল ইসলাম পিপিএম ছিলেন। তাঁকে জৈন্তাপুর থানায় বদলী করা হয়।

উল্লেখ্য,ওসি দেবদুলাল ধর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার শিবপাশা গ্রামের দীরেশরঞ্জন ধর ও কিশ্মা রেকা ধর’র ৪ ছেলে মেয়ের মধ্যে দেবদুলাল ধর বড়।


বিয়ানীবাজার থানার নতুন ওসি দেবদুলাল ধর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here