কুড়িগ্রামের নাগেশ্বরীতে সোভার কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাৎ

0
85

মোহাম্মদ হাসান,কুড়িগ্রাম (নাগেশ্বরী) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের, সোভার কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম কর্তৃক, বিদ্যালয় উন্নয়ন বরাদ্দের টাকা সমুদয় আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। টিনশেড বিদ্যালয়টি মেরামতের জন্য বরাদ্দকৃত টাকার কোনো কাজ না করেই, তৈরি করা হয়েছে ভুয়া ভাউচার। আবার সেগুলো শিক্ষা অফিসে কৌশলে দাখিল করা হয়েছে বলেও জানা গেছে।

সোভার কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থী ২০৫ জন এবং শিক্ষক সংখ্যা- ৫ জন। হোম ভিজিট, অভিভাবক সমাবেশ, মা সমাবেশ না হওয়ার কারণে শিক্ষার্থীদের সংখ্যা একেবারেই নগণ্য। স্কুলের মাঠে এবং লাইব্রেরীর পাশে টিউবলের সাথে গরু বাধা থাকে প্রতিনিয়ত, অথচ দেখার যেন কেউ নেই। এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে, গণমাধ্যম কর্মীদের লাঞ্ছিত করার জন্য, কচাকাটা এলাকার কতিপয় কিছু সংবাদ কর্মীকে, প্রধান শিক্ষক খোরশেদ আলম যোগাযোগের চেষ্টা করেন । সোভার কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দেয়ার চেষ্টা করে, অথচ তিনি কোন মুক্তিযোদ্ধা নন, পরে ভুল স্বীকার করে বলেন মুক্তিযোদ্ধা হওয়ার চেষ্টা করেছি কিন্তু পারি নাই।

নাম প্রকাশে অনিচ্ছুক, একাধিক এলাকাবাসীর সঙ্গে কথা হলে তারা জানান, এরা মূলত রাজাকার পরিবারের লোক, কিন্তু এখন আওয়ামী পরিবার ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বলে চালিয়ে দিচ্ছে। প্রধান শিক্ষক রাগান্বিত স্বরে আরো বলেন, স্কুলটি আমার জায়গায়, আমি যেভাবে চালাবো সেটাই হবে। স্কুল উন্নয়নের টাকা শুধু আমি একাই খাইনা, আরও অনেককে দিতে হয়।

তবে কিছু কথা ক্যামেরার সামনে বললেও, পরে বুঝতে পেরে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। মূলত টিনশেড স্কুল ঘরটিতে বরাদ্দকৃত উন্নয়নের কোন ছোঁয়া এখনও লাগেনি। এটিও রায়হান কবিরের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

স্থানীয়রা, সোভার কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম এর বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে, স্কুলটি পরিবেশবান্ধব করার জোর দাবি জানান।


কুড়িগ্রামের নাগেশ্বরীতে সোভার কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাৎ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here