নতুন ওডিআই অলরাউন্ডার রেংকিংয়ে ১ নাম্বারে সাকিব, ১ ধাপ এগিয়ে ৮ নাম্বারে মিরাজ

0
533

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

গতকাল আইসিসির নতুন অলরাউন্ডার রেংকিং ঘোষনা করে আইসিসি। ৩৭২ রেটিং পয়েন্ট নিয়ে পুনরায় এক নম্বর পজিশন ধরে রেখেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রায় এক যুগ ধরে ওডিআই অলরাউন্ডার রেংকিংয়ে, প্রায় নিয়মিতই শীর্ষে আছেন এই অলরাউন্ডার। বর্তমানে তিন ফরমেটেই বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব।

এছাড়া আরেক বাংলাদেশী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও আছেন ৮ নাম্বার পজিশনে। নতুন রেংকিংয়ে মিরাজ এক ধাপ উন্নতি করেছেন। আফগানিস্তানের সাথে এশিয়াকাপের গ্রুপ পর্বের ম্যাচে অপেনিংয়ে নেমে দারুণ এক সেঞ্চুরি করে এই অলরাউন্ডার। এছাড়া এশিয়াকাপে ভালো বোলিংও করছেন এই অলরাউন্ডার। যার সুফল হিসেবে অলরাউন্ডার রেংকিং এক ধাপ উন্নতি হয় তার।

এছাড়া নতুন অলরাউন্ডার রেংকিংয়ে পূর্বের অবস্থান ধরে রেখে, ২ নাম্বারে আছেন আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবী, ৩ নাম্বারে জিম্বাবুয়ে অলরাউন্ডার সিকেন্দার রাজা, ৪ নাম্বারে আরেক আফগানিস্তান অলরাউন্ডার রশিদ খান, ৫ নাম্বারে পাপুয়া নিউগিনির অলরাউন্ডার আসাদ ভালা, ৬ নাম্বারে ওমানের অলরাউন্ডার জিশান মাকসুদ, ৭ নাম্বারে নিউজিল্যান্ড অলরাউন্ডার মিছেল সাটনার, ১ ধাপ পিছিয়ে ৯ নাম্বারে আছেন শ্রীলঙ্কা অলরাউন্ডার অনিন্দু হাসারাঙা, ২ ধাপ এগিয়ে ১০ নাম্বারে আছেন ইন্ডিয়ান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।


নতুন ওডিআই অলরাউন্ডার রেংকিংয়ে ১ নাম্বারে সাকিব, ১ ধাপ এগিয়ে ৮ নাম্বারে মিরাজ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here