আদিতমারীতে ফেনসিডিল ও স্কাপ সিরাপসহ ০২ মাদক ব্যবসায়ী আটক

শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব জিআর সারোয়ার ও অত্র আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক দ্বয়ের যৌথ নেতৃত্বে

বুধবার (০৬ সেপ্টেম্বর) রাতে এসআই/ মোঃ সালেহুর রহমান, এসআই/ আজিজার রহমান, এসআই/আনোয়ার হোসেন এএসআই/ মোঃ জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আদিতমারী থানাধীন ০৩নং কমলাবাড়ী ইউপির বড় কমলাবাড়ী মৌজাস্থ জনৈক মোঃ শাহজাহান ফালান (৬২), সাং- বড় কমলাবাড়ী গুচ্ছগ্রাম এর বসত বাড়ী সংলগ্ন উত্তর-পশ্চিমে হাজীগঞ্জ বাজার হইতে বাগদির বাজার গামী পাকা রাস্তার পার্শ্বে ফাঁকা জায়গায় অবৈধ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১. মোঃ মাহাবুর রহমান ওরফে মহুবর হোসেন (৩৮), পিতা-মৃত-মোহাম্মদ আলী ওরফে টেপু শেখ, মাতা-মোছাঃ অহিরন নেছা, সাং- ফলিমারী (বকসীটারী), থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট এর হেফাজত হতে ১২ (বারো) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ২নং আসামী শ্রী তপন চন্দ্র বর্মন (৩৫), পিতা-কৃষ্ণ চন্দ্র বর্মন, সাং- খোচাবাড়ি (সাকোয়ারপাড়), থানা- লালমনিরহাট সদর, জেলা –লালমনিরহাট এর হেফাজত হতে ০৮ (আট) বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেন। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-০৫, তারিখ- ০৭/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) টেবিলের ১৪ (খ) রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জিআর সারোয়ার জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী মহবরকে মাদক বিক্রি করা কালে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। তফসিলভুক্ত না হওয়ায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। তিনি আরও জানান অত্র উপজেলাকে মাদকমুক্ত করতে এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আদিতমারীতে ফেনসিডিল ও স্কাপ সিরাপসহ ০২ মাদক ব্যবসায়ী আটক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles