আড়িয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

0
5

ইতি খানম,নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজারের আড়িয়াল খাঁ নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে যোশর বাজার সমিতির উদ্যোগে আয়োজিত এ নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নৌকা বাইচ দেখতে সকাল থেকেই নদীর তীরে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। নৌকা বাইচের উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুর এলাহী।

এ সময় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নৌকা বাইচকে কেন্দ্র করে আড়িয়াল খাঁ নদীর দুই তীরে নামে মানুষের ঢল। প্রতিযোগী নৌকার ছুটে চলা, মাঝিদের বৈঠার ছন্দ এবং দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো নদী এলাকা। উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্থানীয় মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


আড়িয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here