রোটার‍্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজারের ক্লাব এসেম্বলী LEARN-23 সম্পন্ন

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

আন্তর্জাতিক সামাজিক সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজারের ক্লাব এসেম্বলী LEARN-23 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজারের স্থানীয় একটি অভিজাত রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোটার‍্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজারের (২০২৩-২৪) রোটারি বর্ষের প্রেসিডেন্ট রোটার‍্যাক্টর জুম্মা জুমনের সভাপতিত্বে এবং প্রোগ্রাম চেয়ারম্যান পিপি সালেখ হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব বিয়ানীবাজার’র প্রেসিডেন্ট রোটারিয়ান ডা.আবু ইছহাক আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের ক্লাব ট্রেইনার ও রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান জনাব কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রেসিডেন্ট ইলেক্ট জনাব আবু বক্কর সিদ্দিক।

রোটার‌্যাক্ট ক্লাব এসেম্বলী “LEARN-23” এ সেশন স্পিকার হিসেবে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের ক্লাব এডমিনিস্ট্রেশন চেয়ার রোটারিয়ান পিপি সালেহ আহমদ, সেশন স্পিকার হিসেবে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি এমরান হোসেন দীপক এবং রোটার‌্যাক্ট পিপি জুবায়ের আহমদ, মডারেটর হিসেবে এসেম্বলী পরিচালনা করেন রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের আইপিপি ফয়জুল ইসলাম সুজেল, রোটার‌্যাক্ট পিপি জামিল আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ডিস্ট্রিক অর্গানাইজেশন-৩২৮২ বাংলাদেশের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এ.এইচ. মাহবুব হোসাইন ও রিজিয়নাল সেক্রেটারি লিজন আহমদ বাবলু।

রোটার‍্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজার’র সদস্য হিজবুল হোসেন তারেকের ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে রোটার‍্যাক্ট পার্রপাস পাঠ করেন ক্লাব সেক্রেটারি মো. এমদাদুল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট আরিফুল ইসলাম মিজান, ট্রেজারার নাহিদুর রহমান, এডিটর মামুনুর রশিদ খান, সার্জেন্ট অ্যাট আর্মস শাহরিয়ার রহমান প্রমুখ।


রোটার‍্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজারের ক্লাব এসেম্বলী LEARN-23 সম্পন্ন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles