দেবহাটায় ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

এ বি সিদ্দিক,স্টাফ রিপোর্টার সাতক্ষীরা

দেবহাটায় ছয় বছরের এক শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় ওমর ফারুক (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের রওশন আলী গাজীর ছেলে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বসন্তপুর এলাকায় এঘটনা ঘটে।

পরে ভিকটিমের মা সাফিয়া পারভীন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবহাটা থানায় মামলা (নং-০৮) দায়ের করলে তাৎক্ষনিক অভিযান চালিয়ে লম্পট ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।

ভিকটিম শিশুর বাবা চরশ্রীপুর গ্রামের মোহাম্মাদ আশরাফুল ইসলাম জানান, সম্প্রতি তার শিশুকন্যা (৬) বসন্তপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। শুক্রবার জুম্মার নামাজের আগমুহুর্তে নানাবাড়ি থেকে পায়ে হেটে পার্শ্ববর্তী খালাবাড়িতে যাচ্ছিল সে। এসময় তাকে একা পেয়ে স্থানীয় শরিফ মাস্টারের বাগান সংলগ্ন পুকুর পাড়ে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় লম্পট ওমর ফারুক। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে তাকে ফেলে রেখে লম্পট ওমর ফারুক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তার নানাবাড়িতে পৌঁছে দেন এবং বাবা-মাকে খবর দেন।

এ প্রসঙ্গে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে পলাতক ওমর ফারুককে গ্রেপ্তার করে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয় বলেও নিশ্চিত করেন ওসি।


দেবহাটায় ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles