গুরুদাসপুরে শ্রমিক নেতা বাপ্পির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

0
77

আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের পরিবহন শ্রমিক নেতা নাজমুল শেখ বাপ্পির ওপর হামলার প্রতিবাদে গুরুদাসপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় নাটোর জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন চাঁচকৈড় বাজার উপ কমিটির অফিস চত্ত্বরে ওই বিক্ষোভ-মানববন্ধন হয়। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি মো. শাহানুর মোল্লা, জেলা কমিটির প্রচার সম্পাদক মো. ফজলুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর রাতে নাটোর শহরে জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাজমুল শেখ বাপ্পির ওপর সন্ত্রাসী হামলা হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত যখম হন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


গুরুদাসপুরে শ্রমিক নেতা বাপ্পির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here