দেবহাটার কুলিয়ায় সাহিত্য পরিষদের আহবায়ক কমিটি গঠন

এ বি সিদ্দিক,স্টাফ রিপোর্টার সাতক্ষীরা

দেবহাটার ১নং কুলিয়া ইউনিয়নে সাহিত্য পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের আহ্বায়ক ডা: আমিরুল ইসলামের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম তার বক্তব্য বলেন, সাহিত্য চর্চা দিয়ে একটি জাতি, সমাজ বা একটি দেশকে পরিবর্তন করে দেওয়া যায়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্য দিয়ে আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি। সেই স্বাধীনতার সুফলে কবি সাহিত্যেদের অনেক অবদান ছিলো, আমরা লেখা লেখির মধ্যে দিয়ে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরবো, সাহিত্য চর্চার মাধ্যমে আমরা যুব সমাজকে মাদক থেকে মুক্ত রেখে সুন্দর সমাজ গঠন করবো।

আরো বক্তব্য রাখেন, হাফেজ সাদিকুল ইসলাম, আসমা পারভীন, ডা: আয়ুব হোসেন,সিরাজুল ইসলাম,আনিছুর রহমান ও উপজেলা সাহিত্য পরিষদের সদস্য সচিব ডা: সালেক রেজা। উক্ত অনুষ্ঠানে ১নং কুলিয়া ইউনিয়ন সাহিত্য পরিষদের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়, আহ্বায়ক মো: মহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো: আনিসুর রহমান, সদস্য সচিব সাংবাদিক এ বি সিদ্দিক, সদস্য মোছা: আছমা পারভীন, আবু সাঈদ, রমজান আলী, রফিক হাসান, সিরাজুল ইসলাম, মোছা: সাদিয়া সুলতানা প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


দেবহাটার কুলিয়ায় সাহিত্য পরিষদের আহবায়ক কমিটি গঠন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles