ভোলার লালমোহনে ইলিশের অভ্যায়শ্রম সংলগ্ন এলাকায় জনসচেতনতা সভা

মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের অভ্যায়শ্রম সংলগ্ন এলাকায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

২রা অক্টোবর সোমবার বিকেলে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের অভ্যায়শ্রম সংলগ্ন এলাকায় জনসচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যেন্নয়নে সফলতার সাথে কাজ করছেন। দেশের খেটে খাওয়া জেলে সম্প্রদায়ের প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের অবদান অপরিসীম।

সভায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মিয়া, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা মৎস্য অফিসার মারুফ হোসেন মিনার, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদ মেলকার প্রমুখ উপস্থিত ছিলেন।


ভোলার লালমোহনে ইলিশের অভ্যায়শ্রম সংলগ্ন এলাকায় জনসচেতনতা সভা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles