
মোঃ আল মামুন হাওলাদার,বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ এ,কিউ এম মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে পৃথক ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমান বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বলেন, আমরা মানুষ গড়ার কারিগর, আমাদের হাত ধরেই শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সকল ক্ষেত্রে অবদান রেখেছেন। সিনিয়র সহকারী শিক্ষক মোশারফ হোসেন জানান, শিক্ষকগণ জাতির চালিকা শক্তি, তাদের প্রতি সরকারের সদয় হওয়া উচিত। আশাকরি শিক্ষাবান্ধব সরকার বিষয়টি জরুরি ভিত্তিতে নজরে এনে কার্যকরি ব্যবস্হা নিবেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার সকল মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ কর্তৃপক্ষ স্ব স্ব ব্যবস্হাপনায় শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে “বিশ্ব শিক্ষক দিবস” উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করেন।











