প্রথমবারের মতো উপ উপাচার্য পেলো গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি 

0
55

মোঃ শাহাজান,বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম।

রোববার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়৷

এর আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন ড. সৈয়দ সামসুল আলম।

প্রজ্ঞাপনসূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১২ (১) অনুযায়ী অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলমকে আগামী ৪ বছরের জন্য প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দান করা হয়েছে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, বশেমুরবিপ্রবির একাডেমিক কার্যক্রম শুরুর এক দশক পেরিয়ে গেলেও এই প্রথম উপ-উপাচার্য পদে কাউকে নিয়োগ দেওয়া হলো।


প্রথমবারের মতো উপ উপাচার্য পেলো গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি 

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here