
মোঃ আল মামুন হাওলাদার,বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাক এর সহযোগী তায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ইং উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের হাত ধোয়ার নিয়ম কানুন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত”।
রবিবার (১৫ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক মোশারফ হোসেন, প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমান তার গুরুত্ব পূর্ণ বক্তব্যে শিক্ষার্থীদের বলেন সাবান দিয়ে খাবার পড়ে নয়, খাবার আগে ভালোমত হাত ধুয়ে নিতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাক কর্তৃপক্ষ সাবান বিতরন করেন।












