দুমকীতে নিষেধাজ্ঞা অমান্য করায় ২ জেলেকে জেল ও জরিমানা

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে মোঃ সাইদুল মৃধা (৫০)কে ১মাস জেল ও মোঃ মাইনুল ইসলাম (১৬) কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২২অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পাতাবুনিয়া ফেরিঘাট এলাকার পায়রা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাইন জাল ফেলে অবৈধ ভাবে ইলিশ ধরার সময় মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে দুমকী থানা পুলিশের সহায়তায় উক্ত দুই ব্যক্তিকে নৌকা ও জালসহ আটক করে। পরে বিকাল ৫টার দিকে দুমকী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান আটককৃত মোঃ সাইদুল মৃধাকে ১মাস জেল ও মোঃ মাইনুল ইসলামকে ৫হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর থেকে ২২অক্টোবর পর্যন্ত অভিযান পরিচালনা করে দুই জন জেলে, পাঁচটি মাছ ধরার নৌকা ও ৫৩ হাজার মিটার জাল জব্দ করেছে, যাহার মূল্য ১৩ লক্ষ ২৫ হাজার টাকা। সাজাপ্রাপ্ত ২জেলের বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম নলুয়া গ্রামে।

এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বলেন, আমাদের অভিযান আরো জোরদার করা হয়েছে এবং অব্যাহত থাকবে।


দুমকীতে নিষেধাজ্ঞা অমান্য করায় ২ জেলেকে জেল ও জরিমানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles