ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা মহিলা আওয়ামী লীগের উন্নয়ন শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ভোলা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ও বিএনপি, জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন’র নির্দেশে লালমোহন উপজেলা ও পৌরসভা মহিলালীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় থানার মোড় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, কালমা ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন, পৌরসভা আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, উপজেলা মহিলালীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, পৌরসভা মহিলালীগের আহ্ববায়ক সালমা জাহান বুলু, যুগ্ম-আহ্ববায়ক পারভীন আক্তার প্রমূখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামীলীগের যুগ্ম-আহ্ববায়ক মঞ্জু তালুকদার প্রমূখ।


ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা মহিলা আওয়ামী লীগের উন্নয়ন শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles