
বনি আমিন,বিশেষ প্রতিনিধি রাঙ্গাবালী পটুয়াখালী
রাঙ্গাবালী চরমোন্তাজের বাইলাবুনিয়া গ্রামে দুই প্রতিবেশীর মারামারিতে আহত হয়েছেন ১ জন।
রবিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে বাইলাবুনিয়ার মেন সড়ক এ ঘটনা ঘটে। আহত নাম সুজন হাওলাদার (২৩) বয়স পিতা মোঃ জালাল হাওলাদার (৬০) বয়স।
আহত সুজন হাওলাদার বলেন, তখন সকাল ১০টা বাজে আমি বাসা থেকে বের হয়ে আমার বাসার সামনের রাস্তার উপরে উঠি, আমার বাসা থেকে আমার প্রতিবেশী ইব্রাহিম হুজুরদের বাসা হেঁটে গেলে দূরত্ব ৩০ সেকেন্ডের রাস্তা।
আমার বাসায় এই এলাকায় আমি রাস্তার উপর থাকতেই পারি বা বসতেও পারি, এটা তো কারো সমস্যা হতে পারে না, তখন সকাল ১০টা বাজে আমার প্রতিবেশে ইব্রাহিম হুজুরের বাসার থেকে আমি দূরে একটি গাছের সাথে ঢেলান দিয়ে দাঁড়িয়ে আছি, তখন ইব্রাহিম হুজুর আমাকে জিজ্ঞাসা করে যে তোর এই জায়গায় কাজ কি, আমি বললাম ভাই কি হইছে এই জায়গায় থাকলে কি সমস্যা, আমাকে বলেন, না তুই এই জায়গায় থাকতে পারবি না, এক পর্যায় আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সে বাসায় চলে যায়, আমি আমাদের এই এখানে কালভার্টের উপরে বসে ছিলাম তখন সে দা নিয়ে এসে আমাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে আমি জীবন বাঁচাতে দৌড় দেই আমার হাতে একটি কোপ লাগে টোটাল আমার গায়ে তিনটি কোপ লেগেছে পরে এলাকার লোকজন পরে, সে দৌড়িয়ে বাসায় চলে যায়।
এবিষয় ইব্রাহিম এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমার পুকুর পাড়ে দীর্ঘদিন যাবত বসে সুজন ও অন্যান্য ছেলেপেলেরা সিগারেট বিড়ি খায়, আমি সকাল ১০ টার দিকে বাসা থেকে বের হয়ে আমার পুকুর পারে সুজনকে দেখি সিগারেট খায় তখন আমি তাকে জিজ্ঞাসা করি তোর এই জায়গায় কাজ কি তখন সে আমার সাথে উচ্চ ভাষায় কথা বলে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। পরে আমি বাসায় চলে আসি, তাকে কুপিয়েছে কে এ বিষয়ে আমি কিছু জানিনা।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





